• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে কারেন্ট জালসহ আটক ৫ জনকে ছেড়ে দেয়ার অভিযোগ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের হাতে কারেন্ট জালসহ আটক ৫ জনকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১০ জুন সোমবার বিকাল প্রায় সাড়ে ৫টায় উপজেলার রাণীরবন্দর হাট থেকে চিরিরবন্দর থানার এসআই লিটন সঙ্গীয় ফোর্সসহ ৫ জন কারেন্টজাল বিক্রেতাকে আটক করে। আটকের পর সন্ধ্যা ৭ টার দিকে ৪৭ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। ছাড়া পেয়ে সন্ধায় হাটে উপস্থিত হয়ে ৫ জনের মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সিপাইগঞ্জ এলাকার আব্দুল গফ্ফারের পুত্র আবু বক্কর সিদ্দীক ওরফে ফকির রাণীরবন্দর হাটের দোকানদার ও ক্রেতার মধ্যে আব্দুস ছামাদ, বাবলু, নন্দন রায়, নূর হোসেন, আলাউদ্দিন, লিয়াকত আলী, নয়াশাহসহ অনেকের সম্মূখে তার ও অন্য ৩ জনের নিকট হতে ২০ হাজার করে টাকা নেয়ার পর এসআই লিটন তাদেরকে ছেড়ে দেয়। চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর এলাকার ভূপেন্দ্র নাথ রায়ের পুত্র সুকুমার রায় জানান, তার নিকটও ৭ হাজার টাকা নিয়ে ছেড়ে দিয়েছে।
আটকের বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো: হারেসুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। এসআই লিটন এর সাথে কথা হলে তিনি টাকার বিষয়টি অস্বীকার করেন তবে হাট ইজারাদার মো: আবেদ আলীর জিম্মায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ