• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হরিণাকুন্ডুতে ১৫ শিক্ষকের শোক’জ-মুচলেকা দিয়ে রক্ষা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সরকারী ও বেসরকারী স্কুল গুলোতে শিক্ষকদের ফাঁকির প্রবনতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দলীয় কায়দায় নিয়োগ পাওয়ার পর এক শ্রেনীর শিক্ষকরা স্কুলে আসেন না। তারা আইনের তোয়াক্কা করেন না। হাজিরা খাতায় সাক্ষর করে বাজারে গল্প করেন। কেও আবার নিজের ব্যবসা ও মাঠের কাজে স্কুল সময় পার করেন। ফলে স্কুলগুলোতে ফলাফল বিপর্যয় ঘটছে। ছাত্ররা হচ্ছে প্রাইভেট ও কোচিং মুখি। ঝিনাইদহ সরকারী উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ে এমন শুদ্ধি অভিযানের পর জেলার সরকারী প্রাইমারি ও বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দিকে নজর দিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। তিনি শিক্ষা কর্মকর্তাদের ডেকে কড়া হুসিয়ারী দিয়েছেন। ফলশ্রুতিতে মাঠে নেমেছেন প্রশাসন ও শিক্ষা বিভাগের লোকজন। মঙ্গলবার জেলার হরিণাকুন্ডু উপজেলার ১৫ জন শিক্ষককে শোকজ করা হয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষককে শোকজ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার শিশির বিশ্বাস জানান, মঙ্গলবার উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন তদারকি ও পরিদর্শন করেন।
এ সময় তিনি এসব বিদ্যালয়ের ১৫ জন শিক্ষকের অনুপস্থিতির খবর পান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের নির্দেশে এ সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী পাঁচদিনের মধ্যে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যায়ে মঙ্গলবার এক আকস্মিক পরিদর্শনে যান জেলা শিক্ষা অফিসার মকছেদ আলী। তিনি সেখানে গিয়ে মাত্র ৩ জনকে দেখতে পান। প্রধান শিক্ষকও এ সময় স্কুলে ছিলেন না। খবর ছড়িয়ে পড়লে স্কুল ফাঁকি দেওয়া শিক্ষকরা জেলা শিক্ষা অফিসে হাজির হয়ে আর স্কুল ফাঁকি দিবেন না বলে মুচলেকা দেন। জেলা শিক্ষা অফিসার মকছেদ আলী খবরের সত্যতা স্বীকার করে জানান, হীরাডাঙ্গা স্কুল পরিদর্শনে গেলে শিক্ষকদের উপস্থিতির হার ভাল ছিল না। এ বিষয়ে হীরাডাঙ্গা মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক সাবদার আলী জানান, বৃষ্টির কারণে আমরা দেরিতে পরীক্ষা নিয়ে থাকি। এ জন্য স্যারেরাও সয়াসময়ে স্কুলে হাজির হন না। আমি স্কুলের জরুরী কাজে ঝিনাইদহে ছিলাম। তিনি বলেন আর এমন হবে না বলে আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি।

ভারতীয় ইয়ারগানসহ মহিলা চোরাকারবারী আটক
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১০ টি ভারতীয় ইয়ারগানসহ অন্তরা খাতুন (২৩) নামের এক মহিলা চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে বারবাজার ক্যাম্প পুলিশ বারবাজার শহর থেকে ইয়ারগানগুলি উদ্ধার করে। এ সময় অপর দুই চোরাকারবারী দৌঁড়িয়ে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া অন্তরা খাতুন যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
বারবাজার ক্যাম্পের আইসি এসআই তরিকুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ইয়ারগান পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় বারবাজার শহরের মধ্যে একটি ইজিবাইকে তল্লাসী চালিয়ে অবৈধপথে ভারত থেকে আসা ১০টি ইয়ারগানসহ অন্তরা খাতুন নামের এক মহিলা চোরাকারবারীকে গ্রেফতার করেন। সে সময় অন্তরার স্বামী শফিকুল ইসলাম শফি (৩০) ও ইজিবাইক চালক হারুন পালিয়ে যায়। তিনি আরো জানান, ইয়ারগান গুলি ভারতীয়। সেগুলি চোরাইপথে বাংলাদেশে আনা হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ