• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সীতাকুণ্ডে ‘অজ্ঞাত রোগে’ ৯ শিশুর মৃত্যু

সিসি ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত চার দিনে নয় শিশু মারা গেছে। সর্বশেষ বুধবার (১২ জুলাই) সকালে এই রোগে আক্রান্ত হয়ে চার শিশু মারা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেছেন, ‘এই রোগে প্রথমে জ্বরের সঙ্গে শিশুগুলোর শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে। আমরা বুধবার এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরও ৪৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এটাকে আমরা অজ্ঞাত রোগ বলছি। এটা পরীক্ষা–নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা সিদ্ধান্ত দেবে।’

খবর পাওয়ার পর বুধবার সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা ত্রিপুরা পাড়ার বিভিন্ন ঘর থেকে জ্বরাক্রান্ত শিশুদের বের করে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানোর ব্যবস্থা করেন।

অসুস্থ ৪৬ শিশুর মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশের বয়স দুই থেকে দশ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ