• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিনদিনের সফরে ঢাকায় শ্রীলংকার প্রেসিডেন্ট

সিসি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন । রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাঁকে গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই হচ্ছে সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর।

শ্রীলংকার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যেগ ও ত্রাণমন্ত্রী, উচ্চশিক্ষা এবং জনপথ প্রতিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, অর্থ ও গণযোগাযোগ উপমন্ত্রী, বন্দর ও নৌপরিবহন উপমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ এবং ব্যবসায়িক প্রতিনিধিসহ ৭৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল রয়েছেন।

আজ (বৃহস্পতিবার) বিকেলে শ্রীলংকার প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার মধ্যে শুক্রবার (১৪ জুলাই) আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়াদিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হবে।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার, সংসদের বিরোধী দলীয় নেতা এবং স্বাস্থ্যমন্ত্রী প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন।

শনিবার সকালে শ্রীলংকার প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই এবং বিডা-এর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ-শ্রীলংকা বিজনেস সংলাপে অংশগ্রহণ করবেন। এর পরপরই তিনি শ্রীলংকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট সিরিসেনা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৩ সালের ৮ থেকে ১১ এপ্রিল এবং ২০১৪ সালের ২২ থেকে ২৩ জুন বাংলাদেশ সফর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ