• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ত্রাণের কোন সংকট হবে না- সংস্কৃতি মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি: বনার্ত্যদের সহযোগীতায় সরকার সব সময় প্রস্তুত রয়েছে মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণের কোন সংকট হবে না। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।
এছাড়াও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে সংশ্লিষ্ঠ এলাকায় বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার(১৩জুলাই) দুপুরে নীলফামারী শহরের শহীদ আলী হোসেন সড়কস্থ নিজ বাড়িতে সেলাই মেশিন, হুইল চেয়ার, রিকসা, ভ্যান ও হারমনিয়াম বিতরণ শেষে সাংবাদিকর সাথে আলাপকালে বন্যা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা বলেন।
বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আযম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুজ্জামান নুরের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, মন্ত্রী মহোদয়ের নিজস্ব তহবিল থেকে ৮টি সেলাই মেশিন, ১টি হারমনিয়াম, ঘর তৈরির উপকরণ ১০জনকে, রিকসা ৩টি, ভ্যান ৭টি, হুইল চেয়ার ৩টি এবং ১টি বাইসাইকেল প্রদান করা হয় অনুষ্ঠানে।
বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, যখনই প্রয়োজন তখনই বানভাসীদের পাশে থাকবে সরকার। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ