• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাতকে ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতক ইসলামী ব্যাংকের উদ্যোগে ৫শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংক কার্যালয়ে এ বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘোষণা করেন, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ছাতক শাখা প্রধান মো. দুলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, প্যানেল চেয়ারম্যান সুনু মিয়া, নোয়ারাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী, ছাতক ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার তাজুল ইসলাম, সুজাউল কবির, এসিস্ট্যান্ট অফিসার শুয়াইবুর রহমান, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাংবাদিক সদরুল আমিন, হাফেজ ইকবাল হোসেন, ইউপি সদস্য শেখ মো. রহিম উদ্দিন, ইউপি সদস্য শহিদ মিয়া, সুনা মিয়া প্রমূখ। এসময় ইসলামী ব্যাংকের উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ৫শ’পরিবারে নগদ ৫শ’টাকাসহ জনপ্রতি দেড়হাজার টাকা মূল্যের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার ও রোববার দু’দিনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ