• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে ধানের আড়ালে চলছে পাতানের ব্যবসা

আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর) : রংপুরের বদরগঞ্জে ধানের ব্যবসার আড়ালে পাতানের রমরমা ব্যবসা করছে এক শ্রেনির অসাধু ব্যবসায়ি। এতে করে প্রতারিত হচ্ছেন ধান ব্যবসায়ি সহ চালকল মালিকরা।
সরেজমিনে আজ বৃহঃস্পতিবার(১৩জুলাই)উপজেলার রামনাথপুর ইউপির বটতলি হিন্দুপাড়ায় গিয়ে দেখা যায়,পাতান পরিস্কার ও বস্তাজাত করার দৃশ্য।
খোঁজ নিয়ে জানা যায়; হিন্দুপাড়া বটতলি গ্রামের সুকুমার রায়,ননি রায়,বিষাদু চন্দ্র,রবিন্দ্র,স্বপন ও অভিনাশ সহ অনেকে এই পাতান ব্যবসার সাথে জড়িত। তারা বিভিন্ন জেলা হতে ধানের পাতান কিনে ট্রাকে করে বাড়িতে নিয়ে আসেন। তার পর পাতানগুলো পানি মিশিয়ে পরিস্কার করে ধানের সঙ্গে মিশানোর উপযোগি করে তোলেন। এদের সাথে(পাতান ব্যবসায়িদের) সখ্যতা রয়েছে এক শ্রেনির অসাধু ব্যবসায়িদের। তারা আবার এই পাতান কিনে নিয়ে গিয়ে তাদের গোডাউন ঘরে ধানের সঙ্গে মিশিয়ে ব্যবসায়িদের কখনওবা চালকল মালিকদের কাছে বিক্রি করেন। আর এতে করে ব্যবসায়িসহ চালকল মালিকরা চরমভাবে প্রতারিত হচ্ছেন।
কথা হয় পাতান ব্যবসায়ি সুকুমার রায়ের সাথে,সে জানায়; প্রতি বস্তা পাতানে খরচ বাদে লাভ হয় ৪-৫শত টাকা। এই পাতান আমরা বিভিন্ন ধানের আড়তে সাপ্লাই দেই।
আরেক পাতান ব্যবসায়ি স্বপন রায় জানান;আমার ব্যবসা অবৈধ নয়। আমি পাতান নিয়ে এসে আমার মিলে গুড়া তৈরি করে বাজারে পাইকারি বিক্রি করি।
ব্যবসায়িসহ চালকল মালিকরা প্রতারিত হচ্ছেন এমন প্রশ্ন করলে পাতান ব্যবসায়িরা জানান, আর এ পাতান ব্যবসা করবো না।
রামনাথপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন জানান; বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
বদরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার ও সহকারি কমিশনার(ভুমি) আবুল কালাম আজাদ জানান; ঘটনাটি এরকম হলে তা দুঃখজনক। তবে খোঁজ নিয়ে অসাধু পাতান ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ