• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে চোরাই মোটর সাইকেল রৌমারী থেকে উদ্ধার, আটক ৩

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটর সাইকেলসহ ৩ জন চোরা কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে রৌমারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দিনাজপুরের এসপি হামিদুল আলমের ছোট ভাইয়ের একটি নতুন এপাচি মোটর বাইক ১০দিন আগে দিনাজপুর থেকে হারিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুরের এক চোরাকারবারীকে আটক করে দিনাজপুরের সদর পুলিশ। পরে তার দেয়া তথ্যানুযায়ী রৌমারী থানা পুলিশের সহযোগীতায় রৌমারীতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। এসময় দিনাজপুরে চুরি হওয়া মোটর সাইকেলটিসহ আরো ২টি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের টাপুরচর গ্রামের সুলতান মাহমুদের পুত্র সুআসাদুজ্জামান আসাদ (৩০), যাদুরচর ইউনিয়নের কর্ত্তিমারী গ্রামের এনামুল হকের পুত্র আরিফ মিয়া (৩৫) ও শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামের ময় হোসেনের পুত্র জাকির হোসেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহানী পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ