
ফাইল ফটো
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পানিতে পড়ে সাদিক হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। সাদিক উপজেলার দিঘা পূর্বপাড়া গ্রামের মামুন প্রাংয়ের ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরদ্দোজা জানান, সাদিক সকালে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির লোকজন সাদিককে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবাতে শিশু সাদিককে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।