সিসি নিউজ: রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’র ডিষ্টিক্টি গর্ভনর এফ.এইচ আরিফ শুক্রবার রোটারী ক্লাব অফ সৈয়দপুর পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্লাবের সকল সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিত্তবান তাদেরকে সমাজের অবহেলিতদের সহায়তায় এগিয়ে আসতে হবে। রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিশ্বব্যাপি পোলিও মুক্তকরনের জন্য একক ভাবে অর্থিক সহায়তা প্রদান করে আসছে। এর পুরো তহবিল যোগান দেওয়া হয় সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তার মাধ্যমে। তাই আগামীতে সমাজের অন্যান্য অবহেলিত বিষয়গুলির দিকে নজর দিতে হবে, যাতে বিশ্বময় মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। সৈয়দপুর রোটারী ক্লাব একটি চক্ষু, শিশু ও মাতৃসেবা হাসপাতাল স্থাপন সহ মাত্র ৫০০ টাকায় রোগীদের এ্যাম্বুলেন্স সেবা প্রদানের জন্য একটি বৃহত্ত পরিকল্পনা গ্রহন করে। সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অফ সৈয়দপুরের প্রেসিডেন্ট রোটারীয়ার শাহ আহসান হাবিব এবং সহায়তায় করেন সেক্রেটারী রোটারীয়ার মো: লিয়াকত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রোটারীয়ার একেএম আব্দুস ছালাম তুহিন, রোটারীয়ান হাবিবুর রহমান, রোটারীয়ান মো: মাজেদুল ইসলাম প্রমুখ।