• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৭ দফা দাবিতে নিয়োগবঞ্চিত শিক্ষকদের অনশন

ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ায় সাত দফা দাবিতে সমাবেশ ও অনশন কর্মসূচি করছে নিয়োগবঞ্চিতরা। দাবি আদায় না হলে আগামী ২৯ জুলাই থেকে সারা দেশের নিয়োগবঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচিতে নামবেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাত দফা দাবি তুলে অনশন কর্মসূচি ও প্রতিবাদ সভা পালনে করেন বেসরকারি শিক্ষক নিবন্ধনের নিয়োগবঞ্চিতরা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, ২৯ জুলাইয়ের আগে তাদের দাবি আদায় না হলে সেদিন থেকেই সারা দেশের নিয়োগবঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করবেন।

সাত দফা দাবিগুলো হলো- ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাকুর্লার বাতিল করে ১-১২তম শিক্ষক নিবন্ধিত সার্টিফিকেটধারী নিয়োগবঞ্চিতদের নিয়োগের ব্যবস্থা, নিয়োগবঞ্চিত ১-১২তম শিক্ষক নিবন্ধিত সার্টিফিকেটধারীদের বাংলাদেশের যেকোনো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় মেধা তালিকা করে অবিলম্বে প্যানেলভিত্তিক নিয়োগ প্রদান, উপজেলা কোটা বাতিল, ৬০ হাজার জাল সনদধারীদের চাকরিচ্যুত, বেসরকারি শিক্ষক ও প্রভাষকের শূন্য পদ প্রকাশ করে বৈধ নিবন্ধিতদের নিয়োগ, পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নিয়োগ বন্ধ ও নিবন্ধন সার্টিফিকেটের নির্দিষ্ট কোনো মেয়াদকরণ বাতিল করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ