রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন-সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়, আফজাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন দল তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নব্য) এবং বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন দল জয়দেব মালসাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।