• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে সরকার : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। তবে অনলাইন সংবাদ পোর্টালগুলোকে যেমন গণমাধ্যমের পবিত্রতা বজায় রাখতে হবে, তেমনি অনলাইন সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

রবিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বিওএমএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন তিনি।

মন্ত্রী বলেছেন, ‘দেশের অনলাইন গণমাধ্যমগুলো অবাধ তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকার অনলাইন গণমাধ্যমকে সুরক্ষা দেবে। সদ্যপ্রণীত নীতিমালা এ ক্ষেত্রে দিক নির্দেশনার কাজ করবে।’

বিওএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলতাফ মাহমুদ ও মহাসচিব সৌমিত্র দেব এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।

সভায় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ণকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএমএ’সহ সকল অংশীজনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুর রহিম খান, সহ-সভাপতি অ্যাড. মো. কামাল হোসেন, মো. মাসুদ ও সাজ্জাদ হোসেন আপোষ, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক খান মো. নকিব, সহ-প্রচার সম্পাদক আফরোজা বেগম শিরিন, নির্বাহী সদস্য কুরছিয়া পারভীন জুঁই ও কামরুজ্জামান হিমু মতবিনিময়ে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ