• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দররের ৪ শিক্ষার্থী পেল প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেল চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী। গত ১৩ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয় কাউন্সিলের ৪৬তম বার্ষিক ত্রৈমাসিক) সাধারণ সভায় রাষ্ট্রপতি ও চীফ স্কাউট আব্দুল হামিদ এর হাত হতে ৪ শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড গ্রহন করেন। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন মোঃ নাজমুল হক নাসিম, উৎস সরকার, আল রাকেশ সরকার ও আল আমিন সরকার। চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় ও শরীর চর্চা শিক্ষক লুৎফর রহমান জানান, সারা দেশ হতে পর্যায়ক্রমে উপজেলা, জেলা, অঞ্চল ও গত ১৮ হতে ২০ মার্চ মৌচাক জাতীয় স্কাউট ট্রেনিং সেন্টারে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় এই বিদ্যালয় হতে ৬ স্কাউট অংশগ্রহন করে। এদের মধ্যে ৪ জন প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ