• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানিকগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ : মানিকগঞ্জে আবদুর রাজ্জাক মল্লিক নামে এক মাঝিকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আসামিরা হলেন- পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামের আমির মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৩), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পিরেরচর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২২) ও কার্তিক হাওলাদার নামে এক ব্যক্তি।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম জানান, হরিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের আজগর মল্লিকের ছেলে আবদুর রাজ্জাক (৪০) ও লালটু মল্লিক দুজন মিলে ঝিটকাবাজার এলাকায় ইছামতী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা চালাতেন। তারা দুজনই এর মালিক ছিলেন।
২০১৫ সালের ৫ অক্টোর রাজ্জাক একাই নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হন। এরপর লালটু ঝিটকাবাজারে খোঁজ নিয়ে জানতে পারেন, ৫ জন রাজ্জাকের নৌকা ভাড়া করে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ।
এর চার দিন পর ৯ অক্টোর লালটু অজ্ঞাতসংখ্যক আসামির বিরুদ্ধে অপহরণ মামলা করেন জানিয়ে আইনজীবী সালাম বলেন, এ ঘটনায় পুলিশ ৩ জনের বিরুদ্ধে আাদালতে অভিযোগপত্র দেয়। আদালতের বিচারক মো. মিজানুর রহমান খান সেই ৩ জনকেই ফাঁসির রায় দিয়েছেন বলে জানান আইনজীবী সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ