• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিসেম্বরের শেষ সপ্তাহে রসিক নির্বাচন

সিসি নিউজ : রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে করার পরিকল্পনা নিয়ে একটি খসড়া তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)।  আজ বুধবার এক বৈঠকে প্রস্তাবনাটি উত্থাপন করা হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সভাপতিত্ব করবেন।
জানা গেছে, রসিকের ৩৩টি ওয়ার্ড রয়েছে। সংরক্ষিত ওয়ার্ড ১১টি। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৮২টি এবং সম্ভাব্য ভোটকক্ষ এক হাজার দুইশ’। এ সিটিতে এর আগে ভোট হয়েছিল ২০১২ সালের ২০ ডিসেম্বর।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রংপুরে চলতি বছরের ২০ অক্টোবর হতে আগামী বছরের ১৮ মার্চের মধ্যে নির্বাচন করতে হবে।
এর আগে রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটে ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। গাজীপুর সিটিতে ভোট হয়েছিল একই বছরের ৬ জুলাই।  সূত্র জানায়, আগামী বছর রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটিতে আগামী বছরের ৮ মার্চ হতে ৪ সেপ্টেম্বর, রাজশাহী সিটিতে ৯ এপ্রিল হতে ১০ অক্টোবর, বরিশাল সিটিতে ২৭ এপ্রিল হতে ২৩ অক্টোবর, খুলনা সিটিতে ৩০ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর এবং সিলেট সিটিতে ১৩ মার্চ হতে ৮ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।
উল্লেখ্য, আইন অনুযায়ী, সিটি কর্পোরেশনে শপথ নেয়ার পর প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছরের মেয়াদ থাকে। আর এই মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ