• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল

ঢাকা : শিক্ষার্থীদের তৈরি মানবসেতুতে হাঁটার ঘটনায় নির্যাতনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেয়া জামিন বাতিল করেছেন উচ্চ আদালত। পাশাপাশি ৪ সপ্তাহের মধ্যে তাকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে এই চেয়ারম্যানকে এখন বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মো. শাহরিয়া কবির।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিত ছিলেন আইনজীবী মো. শাহরিয়া কবির ও সারওয়ার হোসেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে দেয়া জামিনের আদেশ বাতিল চেয়ে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাঁদপুর শিশু আদালতের বিচারক ওই চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা জানতে চাওয়া হয়। জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর গতকাল শুনানি শেষে আদালত আজ রায় দেন।
 চলতি বছরের ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরদিন এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন। ওই মামলায় ২৯ মার্চ চাঁদপুরের শিশু আদালত চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনটি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ