• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।

বলা হয়, এবারের নিষেধাজ্ঞায় ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ যুক্তরাষ্ট্রে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক তাদের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করতে পারবে না।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে এই কড়া বার্তা দেয়া হয়েছে যে, দেশটির ‘উস্কানিমূলক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ’ মেনে নেবে না যুক্তরাষ্ট্র।

ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে বলে সোমবার মার্কিন কংগ্রেসকে নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। এর একদিন পরই ইরানবিরোধী নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। ওই সমঝোতায় ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ হবে না বলে ওয়াশিংটন প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর উল্টো পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ