সিসি ডেস্ক: চলচ্চিত্র অভিনেত্রী শাবানা তার শ্বশুরবাড়ি যশোরের কেশবপুরে এসেছেন। মঙ্গলবার তার স্বামী ওয়াহিদ সাদিকের সাথে এখানে তিনি একটি মসজিদ ও কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয়রা জানান, যশোরের কেশবপুরের বড়েঙ্গা গ্রামে মঙ্গলবার সকালে নায়িকা শাবানা ও তার স্বামী চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ ও কোরআন শিক্ষা উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এ সময় বক্তব্য দেন- নায়িকা শাবানা, ওয়াহিদ সাদিক, চিত্র জগতের খলনায়ক ও চলচিত্র সমিতির সভাপতি মিশা সওদাগর, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউছুফ খান পাঠান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও মন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এমপি আব্দুল হালিম।