চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ন্যাশনাল এগ্রিকালচার্যাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় সিআইজি দলভুক্ত বিভিন্ন কৃষক ও কষাণীদলের মধ্যে কৃষি প্রদর্শনীর উপকরন বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম সম্পুন্ন করা হয়। সরজমিনে দেখা যায় বিভিন্ন কৃষক দলের মধ্যে খামারজাত ঘরের জন্য টিন,কংক্রিটের পিলার,তৈল,কাঠের গুড়া,কলা বাগানের জন্য আম ও লিচুর কলম চারা,বসতবাড়িতে সবজি বাগানের জন্য বীজ,চারা,নেট,সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট ব্লকের সকল উপসহকারী অফিসারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মো: মাহমুদুল হাসান জানান, বিতরণকৃত এসব উপকরণের মাধ্যমে প্রদর্শনী স্থাপন করে সিআইজি কৃষকদলের কৃষক ও কৃষাণীগণ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে উৎসাহিত করবে।