নীলফামারী অফিস: নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার জাকির হোসেন খান।
গ্রেফতারকৃতদের মধ্যে বিচারাধীন মামলার ১৬, সাজাপ্রাপ্ত ৫জন, পুলিশ আইনের ২৪ ধারায় ৮, ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় ২ এবং মাদক আইনে ৭৪জন রয়েছেন। এছাড়াও অভিযানে ৬৪ পুরিয়া হেরোইন, ১৪৬৭ গ্রাম গাঁজা, ১৩৩ পিস ইয়াবা, ৮৬.৫ লিটার দেশী চোরাই মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, নীলফামারী সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ডোমার ও সৈয়দপুর সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানসহ স্ব স্ব থানার অফিসার ইনচার্জগন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, ৬৫টি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
মাদকের বিরুদ্ধে বিশেষ কর্মসুচীর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান, অতিক্তি পুলিশ সুপার আবুল বাশার।