• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাচারকারী চক্রের হাত থেকে মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি উদ্ধার

সিসি ডেস্ক: মালয়েশিয়ায় পাচারকারী চক্রের হাত থেকে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অভিবাসন বিভাগ ওই ১৪ বাংলাদেশিকে উদ্ধার করে। দ্য মালয় মেইল এবং স্টার অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৫টায় স্পেশাল অপারেশন্স ইন্টিলিজেন্স বিভাগের একটি দল বাড়িটিতে অভিযান চালিয়ে ১৪ জনকে উদ্ধার করে। ওই সময় পাচার চক্রের তিন দালালকে গ্রেফতার করা হয়।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সিরি মুস্তাফার আলি জানান, মানব পাচারকারী তিন বাংলাদেশি এজেন্ট কয়েকজনকে মালয়েশিয়ায় নিয়ে এসে একটি বাড়িতে আটকে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযানে ২০টি মোবাইল ফোন এবং পাচারকারীদের কাছ থেকে ২৮ হাজার পাঁচশ রিঙ্গিত পাওয়া গেছে। উদ্ধারকৃত ১৪ জনকে দু’টি কক্ষে গাদাগাদি করে রাখা হয়েছিল।
অভিযানের সময় ওই দু’টি ঘরের দরজা বন্ধ ছিল। উদ্ধারকারী দলের সদস্যরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন।
অর্থ আদায়ের উদ্দেশ্যে পাচারকারীরা ওই ১৪ জনকে আটকে রাখা হয়েছিল। দাতুক সিরি বলেন, আমাদের বিশ্বাস গত বছরের ডিসেম্বরে যে মানবপাচারকারী চক্রটিকে তারা আটক করেছিলেন সেই চক্রের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে।
এভাবে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত আরো সদস্যদের আটক করা হবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ