• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউএনও’র বিরুদ্ধে মামলাকারী আ.লীগ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক: বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমানের বিরুদ্ধে মামলাকারী বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুকে সাময়িক বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। সাজুকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না- সেজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদেরকে এই কথা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ওবায়দুল কাদের জানান, ইউএনওর বিরুদ্ধে অতি উৎসাহী হয়ে মামলা করেছেন ওবায়েদুল্লাহ সাজু। তিনি অহেতুক মামলা করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) অনুচ্ছেদ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ইউএনও নির্দোষ। সে বরং বাচ্চাদের আঁকা সবচেয়ে ভালো ছবিটাই ব্যবহার করেছে। অতি উৎসাহী হয়ে মামলা করে সাজু দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে। আওয়ামী লীগ ইউএনও-এর পক্ষে। কারণ, ধর্ম সম্পাদকের কাজটা ন্যাক্কারজনক হয়েছে।
প্রসঙ্গত, তারিক সালমান বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে ২৬ মার্চের অনুষ্ঠানের দাওয়াতপত্র ছাপান। এ ঘটনায় তিনি বঙ্গবন্ধুর ছবি বিকৃত করেছেন এমন অভিযোগে গত ৭ জুন তার বিরুদ্ধে মামলা করেন ওবায়দুল্লাহ সাজু। ওই মামলায় তারিক সালমান বুধবার বেলা ১১টায় বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক মো. আলী হোসাইন প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই ঘণ্টা পর তিনি জামিন পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ