চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিয়ার রহমানের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় সাধারণ ডায়রী করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাশফাকুর রহমান।
জানা গেছে, পররাষ্ট্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি গত ১৮ হতে ২০ তারিখ পর্যন্ত তার নির্বাচনী এলাকা চিরিরবন্দর-খানসামায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ত্রান মন্ত্রণালয়ের আওতাধীন হত দরিদ্রের মাঝে ঢেউটিনসহ কিছু উপকরণ বিতরণ করার কথা। কিন্তু মন্ত্রীর সফরে যাবতীয় প্রস্তুতি হিসেবে ইউএনও ও পিআইও’র অনেক দায়িত্ব। এ অবস্থায় ইউএনও বার বার পিআইও’র সাথে যোগাযোগ করেও তাকে না পাওয়ায় ও প্রশাসনকে কোন রুপ সহযোগিতা না করায় থানায় সাধারন ডায়েরী করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশফাকুর রহমান জানান, পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আগমনের প্রস্ততিতে সহযোগিতা তো দুরের কথা এমনকি সভা সমাবেশে তিনি উপস্থিতও ছিলেননা। তাই বাধ্য হয়ে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মশিয়ার রহমান জানান, পূর্ব থেকে ভারপ্রাপ্ত ইউএনও আমার উপর বিরাগভাজন তাই তিনি এ ধরনের জিডি করেছেন।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।