সিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে ছাত্রলীগ নেতা রইসুল ইসলাম সোহেলকে (২৬) ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। তাকে মারাত্মক অহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ধুপিপাড়া এলাকায়।
জানা যায়, রইসুল ইসলাম সোহেল মোটরসাইকেল যোগে শহরের ধুপিপাড়া বাড়ীতে প্রবেশকালে গলির মধ্যে ওৎ পেতে থাকা দূর্বত্তরা তাকে অর্তকিত ভাবে হামলা চালিয়ে উর্পযপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে তার মা ও বাবা সাংবাদিক আব্দুল কাদির বাড়ী থেকে বের হয়ে সোহেলকে রাস্তায় এ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় হলদীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোহেলের অবস্থা গুরুত্বর হলে ডাক্তার তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজ রবিবার (বেলা ১২টায়) এ রির্পোট লেখা পর্যন্ত সোহেলের অবস্থা আশংখাজনক বলে জানিয়ে চিকিৎসকরা। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।