• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রযোজকদের কাছে পাওনা টাকা চাইলেন আনোয়ারা

সিসি ডেস্ক: দেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, জানা গেছে গত ১৩ জুলাই প্রখ্যাত এই অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেন। রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ওই দিন থেকেই স্বামীর পাশেই রয়েছেন আনোয়ারা। স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। এ মুহূর্তে তার প্রয়োজন অনেক অর্থ।
আনোয়ারা যাদের কাছে তার কাজের টাকা পান সে টাকা পেলেও আপাতত তিনি তার বিপদ কাটিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছেন।
আনোয়ারা বলেন, বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিংয়ের টাকা পাই। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব। তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি।
অন্যদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। প্রবীণ এই অভিনেত্রীর সঙ্গে প্রযোজক-নির্মাতাদের এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভক্ত সাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ