• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে এক ঘন্টায় লাগানো হলো ৬ হাজার গাছের চারা

নীলফামারী অফিস। এক ঘন্টায় ৬০০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, পিটিআই, রিসোর্স সেন্টার এবং বিদ্যালয়গুলোতে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা লাগানো হয়।
দুপুরে জেলা শিক্ষা অফিস প্রাঙ্গনে কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক জানান, জেলার ১০৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসগুলোয় একযোগে ১টি করে গাছের চারা লাগানো হয়। তিনি জানান, জেলার ৬হাজার স্টাফ ১টি করে ৬হাজার চারা রোপন করেন স্ব স্ব প্রাঙ্গনে।
এদিকে প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটে সুপারিনটেনডেন্ট সাদিয়া আফরিন বিজলী এবং শহরের নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করেন প্রধান শিক্ষক মানিক ভুষণ চক্রবর্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ