সিসি নিউজ: নীলফামারীর ডোমারে বিষধর সাপের কামড়ে ময়না নামের এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী বাকডোকরা মাহিগঞ্জ হাট এলাকায়।
জানা যায়, ওই গ্রামের সুরুজ্জামানের স্ত্রী ২ সন্তানের জননী ময়না বেগম ঘড়ের কাজে বাড়ীর পার্শবর্তী মাটির ঢিবি থেকে মাটি তুলতে গেলে সেখানে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে তার প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।