• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ: গ্রেফতার-২

সিসি নিউজ: দিনাজপুরের বীরগঞ্জে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষনের অভিযোগে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা গ্রামের সাকিল হোসেন তার ১৪ বছরের মেয়েকে নিযে বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে দিনাজপুর থেকে বাড়ী ফিরছিলেন। পথে কুড়িটাকিয়াহাটের ভাকুড়ার মোড় নামক স্থানে পৌছালে ঘোড়াবান্দ গ্রামের ইউনুস আলীর ছেলে আল আমিন (২৫) ও টুনু মিয়ার ছেলে মোবাইদুল ইসলাম (২৭) তাদের পথরোধ করে। পরে মারপিট করে জোর পূর্বক তার নাবালিকা মেয়েকে ছিনিয়ে নিয়ে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। সারারাত অনেক খোজাখুজি করে মেয়েকে উদ্ধার করতে না পেরে পরদিন সকালে (২০ জুলাই) স্থানীয় গ্রাম পুলিশ সামছুল ইসলামকে ঘটনাটি অবহিত করে সাকিল। গ্রাম পুলিশ সামছুল ইসলাম অনুসন্ধান চালিয়ে পার্শ্ববর্তী একটি লিচু বাগান থেকে অপহৃত ওই মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার এবং ধর্ষক আল আমিন ও মোবাইদুলকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন।
পাল্টাপুর ইউপি চেয়ারম্যান তসলিমুল আলম নাবালিকা ধর্ষনের বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসায় বসেন। দীর্ঘ সময় ধরে দর কষাকষির চেষ্টা করেন। একপর্যায় টাকা-পয়সার দরদামে ব্যর্থ হয়ে একদিন পর শনিবার (২২ জুলাই) রাতে থানায় সংবাদ দিলে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও ধর্ষকদের গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাদের জেল-হাজতে প্রেরণ করেছে।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মছিউল গনি জানান, মেয়ে ধর্ষনের অভিযোগে মোঃ সাকিল বাদী হয়ে আটককৃত ২ যুবকসহ ৩ জনকে আসামি করে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/২০০৩) আইনের মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ