সিসি নিউজ: দিনাজপুর থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক মানববার্তা পত্রিকা ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুলাই পার্বতীপুর নিজ কার্যালয়ে এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, শ্রেষ্ঠ সাংবাদিককে সম্মাননা সনদ বিতরণ, ক্রেস্ট প্রদান ও নিয়মিত কবিদের সম্মাননা সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক মানববার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব এ,জেড,এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক প্রকাশক ও পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ,জেড,এম মেনহাজুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক মানববার্তার বার্তা সম্পাদক অধ্যাপক ফয়েজুর রহমান, বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার সাজ্জাদ হোসেন, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলুসহ সাংবাদিকবৃন্দ। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক মানববার্তার রংপুর বিভাগের আট জেলার শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি হিসাবে জয়নাল আবেদীন হিরোকে নির্বাচিত করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক মানববার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব এ,জেড,এম রেজওয়ানুল হক ও পত্রিকার সম্পাদক প্রকাশক ও পার্বতীপুর পৌর মেয়র আলহাজ্ব এ,জেড,এম মেনহাজুল হক শ্রেষ্ঠ সাংবাদিক জয়নাল আবেদীন হিরোকে সম্মননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়া উপজেলা পর্যায়ের তিনজন প্রতিনিধিকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে নিয়মিত কবিদেরও সম্মাননা সনদ প্রদান করা হয়।