নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে অটোরিকসা উল্টে আব্দুল লতিফ(৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে নয়টার দিকে কিশোরগঞ্জ-পাগলাপীড় সড়কের গুঞ্জিপুর নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত লতিফ কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পুর্ব দলিরাম বড়বাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকসা যোগে নিজবাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে অটোটি উল্টে পড়লে মারাত্মক আহত হন তিনি। উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে গাড়াগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য সুরুজ খান জানান, তিনি রংপুরের হাজিরহাট নামক স্থানে নিকটাত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে ট্রাককে সাইড দিতে গিয়ে অটোটি উল্টে গেলে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।