• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপিওভুক্ত শিক্ষকদের জুনের বেতন ব্যাংকে

সিসি নিউজ: অবশেষে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারিদের জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক সোমবার (২৪ জুলাই) ব্যাংকে পাঠানো হয়েছে।

বেতন-ভাতার ৮টি চেক অনুদান বন্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। বেতন তোলার শেষদিন ৩০ জুলাই।

৩০ জুলাইয়ের মধ্যে শিক্ষকরা-কর্মচারিরা তাদের স্ব স্ব ব্যাংক এ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন। স্মারক নম্বর-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০২.২০১৭.৫১৬১।

এই বেতন থেকে ‘অবসর সুবিধা’ ও ‘কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত টাকা না কেটে আগের মতোই ৬ শতাংশ কাটা হয়েছে।

মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) শফিকুল ইসলাম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চাঁদা বাবদ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে ৬ শতাংশ টাকা কেটে রাখা হয়। সম্প্রতি এর পরিমাণ আরও ৪ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এ বিষয়ে গত ১৫ ও ২০ জুন ‍দুটি গেজেট জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

দেশজুড়ে শিক্ষকদের আন্দোলন ও নানা বিতর্কের মুখে বাতিল করা হচ্ছে এ গেজেট। ফলে আগের মতোই ৬ শতাংশ থাকছে অবসর ও কল্যাণ ফান্ডের চাঁদার হার। তবে নতুন জারি করা গেজেট পুরোপুরি বাতিল না করে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ