• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় আসছেন?

সিসি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস আগামী ৩০শে জুলাই ঢাকা আসছেন। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তার এটাই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। সফরের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

এ নিয়ে গত সোমবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে তারা হাইপ্রোফাইল ওই সফরের সূচি এবং আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করেন। মন্ত্রণালয় সূত্র বলছে, একদিনের ঝটিকা সফরে ঢাকায় আসা লিসা কার্টিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পৃথক ওই সব সাক্ষাৎ-বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সবই আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে আরো ভালভাবে বুঝার সুযোগ তৈরি হবে ট্রাম্প প্রশাসনের। একইসঙ্গে বাংলাদেশও নতুন প্রশাসন সম্পর্কে আরো ঘনিষ্ঠভাবে জানা-বুঝার সুযোগ পাবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের প্রথম বৈঠক হয়েছিল গত মে মাসে, টিকফা চুক্তির আওতায়। নভেম্বরে দেশটির সঙ্গে পার্টনারশিপ চুক্তির আওতায় দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার সূচি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবির বিষয়টি লিসা কার্টিসের সঙ্গে আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হতে পারে। উল্লেখ্য, লিসা কার্টিস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে কাজ করেন।

হোয়াইট হাউসে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী টু প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যাট দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হিসাবে দায়িত্ব নেয়ার আগে হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারে কাজ করেছেন এশিয়া বিশেষজ্ঞ লিসা কার্টিস।

উৎসঃ   ইনকিলাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ