• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার উদ্বোধন

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখা এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুবুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেনর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন প্রমুখ। গোটা উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ ও সৈয়দপুর আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, শরীর চর্চা শিক্ষক,অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা বাসুদেব রায়, আবু মোতালেব, মো. হেলাল হোসেন ও আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও বলেন খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ ও সবল রাখে। তাই আমাদের শরীর ও মনকে সুস্থ সবল রাখতে প্রতিদিন নিয়মিত খেলাধূলা করা প্রয়োজন। শুধু তাই নয় খেলাধূলা মনুষ্যত্ব বিকাশ করে। আর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ক্রীড়া অপরিহার্য। তাই লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে খেলাধূলা করতে হবে। তিনি শুধুমাত্র শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলাধূলার মধ্যে সীমাবৃদ্ধ না থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশুনার সঙ্গে সঙ্গে নিয়মিত খেলাধূলা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ