• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেবী মওদুদের তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেবী মুওদুদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর শ্বশুর বাড়ি ঠাকুরগাঁও পীরগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদিক এ এন মাহাফুজা খাতুন বেবী মওদুদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার জীবন আর্দশ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক হাসান আলী ও সাংবাদিক বেবী মওদুদ স্মৃতি সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, গুনি এই সাংবাদিক সাবেক সাংসদের জীবন আদর্শ নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামইল হোসেন, বদরুল হুদা, আসাদুজ্জামান, সোলেমান আলী, তারেক হোসেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী প্রমুখ। অনুষ্ঠান শেষে মুরহুমার বিদেহী ্আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালক করেন মৌলানা নরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ