• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফ্রান্সে দাবানলের কারণে ১০ হাজার লোককে সরানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ১০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার রাতভর দেশটির প্রভেন্স-আল্পস-কোটে ডি’আজুর অঞ্চলের বর্মেস-লেস-মিমোসেসের কাছ থেকে তাদের সরানো হয়। বুধবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে চার হাজারের বেশি দমকলকর্মী ও সৈন্য আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযানকালে ধোঁয়ায় নিঃশ্বাস নিতে না পেরে অন্তত ১২ দমকল কর্মী ও ১৫ পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছে।

এর আগে, আগুন নিয়ন্ত্রণে আরো সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানায় ফ্রান্স।

কোরসিকা দ্বীপ ও অভ্যন্তরীণ পার্বত্য এলাকায় ভূমধ্যসাগরীয় উপকূলজুড়ে প্রায় চার হাজার হেক্টর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। কোরসিকায় দাবানলের কারণে কয়েকশ’ বাড়িঘরের বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। এদিকে, জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেইন্ট-ত্রোপেজের কাছে একটি দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

দমকল বিভাগের এক কর্মী বলেন, ‘গ্রীষ্মকালে এই এলাকায় মানুষের সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়।’

সেন্ট-ত্রপেজে ঘুরতে যাওয়া ব্রিটিশ পর্যটক লিসা মিনট বলেন, দাবানলের হাত থেকে বাঁচতে ও ঠাণ্ডা বাতাসের আশায় পর্যটকসহ তিন হাজার মানুষ সমুদ্র সৈকতে রাত কাটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ