• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে জামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।
বুধবার সকালে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নদীতে নিখোঁজ হওয়ার পর থেকে তার স্বজনরা অনেক খোজাখুজির পরেও তাকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি।
প্রত্যেক্ষদর্শিরা জানায়, যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন জাল দিয়ে নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ জালটি পানির নিচে আটকে গেলে সে জালটি উদ্ধারের জন্য নদীতে ডুব দেয়। তারপর সে আর ভেসে উঠেনি। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে। নদীর দুই তীরে স্বজনরা অনেক খোজাখুজির পরেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
এ ব্যাপারে যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার দুপুর পর্যন্ত তাকে অনেক খোঁজা খুঁজির পরও পাওয়া যায়নি।

জামিনে মুক্ত হয়ে বাদিকে মামলা তুলে নেয়ার হুমকি

কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘুর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনার মামলায় আসামী জামিনে এসে সংখ্যালঘু পরিবারকে মামলা তুলে নেয়ার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করছে। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের পল্লী চিকিৎসক তারকেশ্বর পান্নাত গং এর সাথে একই গ্রামের কৃষ্ণ গোপাল গং এর দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় বিমল চন্দ্র গং এর নিকট ৪২ শতক বিরোধপূর্ণ জমি পার্শ্ববর্তী নাটাবাড়ী গ্রামের আনিছুর রহমান ক্রয় করেন। এই জমি পান্নাত গং আমন ধানের চারা রোপন করার খবর পেয়ে আনিছুর রহমান লোকজন নিয়ে বাঁধা প্রদান করলে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
গত শুক্রবার সকাল অনুমান সাড়ে ৯ টায় আনিছুর রহমান তার পক্ষীয় লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে আসলে পান্নাতের স্ত্রী জয়ন্তী রানী (৪৮) ও তার মা রাধা রানী (৬৫) বাঁধা দিলে আনিছুর ও তার লোকজন দুজনকে মারপিট করে গুরুত্বর জখম করে। এ সময় তারা হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। পরে স্বজনরা আহত জয়ন্তী ও রাধা রানীকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় পান্নতের পুত্র জীবন কৃষ্ণ বাদী হয়ে আনিছুর রহমানসহ ১৩ জনকে আসামী করে মামলা করেন। যার নং-৩৫, তারিখ-২১/০৭/২০১৭ ইং। সোমবার জামিনে মুক্ত হয়ে পরিবারটির উপর আসামীগণ মামলা তুলে নেয়ার ভয়ভিতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। পরিবারটি বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে। তারা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ