• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর গ ইউনিটের ভর্তির পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। বুধবার ডিনস কমিটির সভায় সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ভার প্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।

তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভূক্ত ভর্তি পরীক্ষার শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। সভায় চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটে সাধারণ জ্ঞান অংশের জন্য ১৬ সেপ্টেম্বর এবং অঙ্কন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ সেপ্টেম্বর ‘খ’ ইউনিট (কলা অনুষদ), ১৩ অক্টোবর ‘ক’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ২০ অক্টোবর ‘ঘ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ