• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

শোয়েবের ‘বিস্ফোরক’ স্বীকারোক্তিতে নেট দুনিয়ার শোরগোল

সিসি ডেস্ক: একসময়ে তাঁর বলের গতির কাছে হার মানতে বাধ্য হতো প্রতিপক্ষে ব্যাটসম্যানরা। তার বলের গতি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রতিপক্ষে ১৯ জন ব্যাটসম্যান আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে সেটা তিনি উপভোগ করতেন না বলেই দাবি করেছেন। সেই শোয়েব আখতারের সাম্প্রতিক এক টুইট শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। টুইটে তিনি নিজেই স্বীকার করেছেন বলের গতি দিয়ে এক বিখ্যাত ক্রিকেটারকে গুরুতর জখম করতে চাইতেন তিনি, যা নিয়েই আলোড়ন উঠেছে।

টুইটারে শোয়েব আখতার লিখেছেন,” একজন ক্রিকেটারকে খুব করেই চাইতাম আঘাত করতে। ’’ এরপরই তাঁর অনুসরণকারীদের কৌতুহল বাড়িয়ে দিয়ে বলেন, ‘‘অনুমান করুন, সেটা কে। ’’

ভক্তরা কতটা সঠিক অনুমান করতে পেরেছিলেন, সেটা না জানা গেলেও খানিক বাদে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করে দেন শোয়েব আখতার। তিনি বলেন, সেই ব্যাটসম্যানের নাম ম্যাথু হেডেন (সাবেক অজি তারকা)। দ্বিতীয় টুইটে শোয়েব লেখেন ‘‘আমি মারাত্মক জখম করতে চাইতাম ওকে, আর সেটা করেও ছিলাম টেস্ট আর প্র্যাকটিস ম্যাচে। এখন অবশ্য আমরা কাছের বন্ধু। ’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ