• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাষ্ট্রপক্ষ‌ের মামলা পরিচালনায় ‘স্বাধীন পাবল‌িক প্রস‌িক‌িউশন সার্ভ‌িস’

ঢাকা : রাষ্ট্রপক্ষ‌ের মামলা পরিচালনার জন্য পাবল‌িক প্রস‌িক‌িউশন সার্ভ‌িসক‌ে পর্যায়ক্রম‌ে স্বাধীন করার নীত‌িগত স‌িদ্ধান্ত হয়‌েছে বল‌েছেন আইনমন্ত্রী আন‌িসুল হক।

ত‌িনি বলেন, স্বাধীন প্রসিকিউশন সার্ভিস গঠনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে তা একবারে করা হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় বিষয়ে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকের এক প্রশ্ন‌ের জবাবে এসব কথা বলেন।

আন‌িসুল হক বল‌েন, আমরা ইন ফেইজ (পর্যায়ক্রমে) ইনডিপেনডেন্ট প্রসিকিউশন সার্ভিসটা করব। তার জন্য যে রিক্রুটমেন্টের দায়িত্ব, সেটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে দেওয়া যায় কি না সে বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, জেনারেল প্রসিকিউটর (জিপি), সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও সহকারী জেনারেল প্রসিকিউটরের (এজিপি) বেতন-ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

এসব বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, মোবাইল কোর্টের ব্যাপারটিও উঠে এসেছে। আমি মোবাইল কোর্ট সম্বন্ধে বলেছি, যে এটা এখন আপিল বিভাগে আছে। সেজন্য সুবিস্তারে আলোচনা করাটা সাবজুডিস হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ