• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই ও কনষ্টেবল নিহত

প্রতিকী ছবি

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই আব্দুল হাই সিদ্দিক (৩৫) ও কনষ্টেবল আশরাফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এরা দু’জনই হাকিমপুর থানায় কর্মরত ছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার বিকেলের পৌনে ৪টায় হিলি’র হীরামতি সিনেমা হলের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে মটর সাইকেল নিয়ে এএসআই আব্দুল হাই সিদ্দিক ও আশরাফুল ইসলাম স্থানিয় চারমাথা থেকে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। এসময় তারা হীরামতি সিনেমা হলের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক ভাবে আহত হয়ে ছিটকে পড়েন। এসময় স্থানিয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষনা করেন।
এদিকে হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, অভিযান পরিচালনার জন্য এএসআই সিদ্দিক ও কনষ্টেবল আশরাফুল থানা থেকে বের হয়ে দক্ষিণ পাড়ার দিকে যাচ্ছিলেন। এসময় তাদেরকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত এএসআই সিদ্দিক নীলফামারী সদরের দিঘলডাঙ্গী এলাকার আহমেদ আলীর ছেলে এবং আশরাফুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা গ্রামের মৃত বজলার রহমানের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ