আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। দেশটিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ সরে দাঁড়ালেও তার দল পিএমএল-এন সংসদে এখন সংখ্যাগরিষ্ঠ। তাই দল মনোনীত প্রার্থীই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।