কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কুরুষা-ফেরুষা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ি থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে ভারত থেকে গাঁজা পাচারের গোপন সংবাদেও ভিত্তিতে ফুলবাড়ি থানা পুলিশ কুরুষা-ফেরুষা সীমান্তের জায়গীরহাট এলাকায় অবস্থান নেয়। এক পর্যায় চোরাকারবারিরা বস্তায় করে ভারতীয় গাঁজাসহ বাংলাদেশে অনুপ্রবেশ করলে পুলিশ ধাওয়া করে। এতে তারা গাঁজা ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পওে ঘটনাস্থল থেকে পুলিশ ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ফুলয়াদ রুহানি ভারতীয় গাঁজা উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।