• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ফলদ ও বনজ বৃক্ষমেলা সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং ফলদ ও বনজ বৃক্ষমেলা-২০১৭ সম্পন্ন হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ আয়োজন করে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে দিনাজপুর বড় ময়দানে মেলা মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. গোলাম রাব্বী। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি গবেষণা ইন্সটিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহফুজ বাজ্জাজ, দিনাজপুর নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও কসবা আদর্শ নার্সারীর সত্ত্বাধিকারী মো. ইছাহাক আলী।
আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মালিকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়া মেলায় অংশগ্রহণকারী অন্যান্য স্টলগুলোকেও বিশেষ পুরস্কার হিসেবে সনদপত্র দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ