• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বগুড়ায় যাত্রীবাহী কোচ-ট্রাক সংর্ঘষে নিহত ৩

ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়া : বগুড়ায় মহাসড়কে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন ১৭ জন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে জেলার শেরপুর ঘোগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ময়েনপুর এলাকার মৃত রসিদ সরকারের ছেলে মোসলেম উদ্দিন (৩৫), কুমিল্লা জেলার শিবনগর উপজেলার ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মাদ আলী (৩৮)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) খান এরফান আলী জানান, সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ উপজেলার ঘোগা এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যায়। আর আহত হন ১৫ জন। আহতদেরকে উদ্ধার করে শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ