• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদ্যুৎ স্থাপনায় নাশকতায় সর্বোচ্চ সাজা ১০ বছর

সিসি ডেস্ক: বিদ্যুৎ স্থাপনায় কোনো ধরনের নাশকতা করলে কমপক্ষে সাত বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইন-২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, প্রস্তাবিত আইনে নতুন বিধান হিসেবে বিদ্যুতের লাইসেন্সের সাথে জড়িত সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদেরও আইন লঙ্ঘনের জন্য শাস্তির আওতায় আনা হয়েছে। এখন কোনো কর্মকর্তা সরবরাহকৃত এলাকার বাইরে বিদ্যুৎ সরবরাহসহ আইনের বিধান লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে। এ রকমভাবে আরও কয়েকটি অপরাধের জন্য শাস্তি বাড়ানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ