• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাঁজাসহ আটক দুই নারীর কারাদন্ড

লালমনিরহাট : লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ আজ সোমবার দুপুরে দুই মাদকবহনকারী নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লালমনিরহাট রেল ষ্টেশনে অভিযান চালানো হয়। ওই সময় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের আফাজ প্রামানিকের স্ত্রী আসমা বেগম (৪৫) ও একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ফজলি বেগম নামে দুই গাঁজা বহনকারীকে আটক করা হয়।
এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। আটককৃতরা জানায়, তারা এসব গাঁজা নাটোর জেলায় নিয়ে যাচ্ছিল।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে আদালতের বিচারক সুজাউদ্দেীলা ও আছমা খাতুন তাদের এক বছর করে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ