• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান আল-ফারুক একাডেমি

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলায় ৪৬ তম জাতীয় স্কুল ও মাদরাস গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই বিকেলে সৈয়দপুর উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে সৈয়দপুর স্টেডিয়ামে মাঠে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় তিন ইভেন্টে চ্যাম্পিয়ান হয় শহরের আল-ফারুক একাডেমি। ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় বালক গ্রুপে সৈয়দপুর আল-ফারুক একাডেমী ট্রাইব্রেকারে ৩ -১ গোলে শহরের কয়া- গোলাহাট স্কুল ও কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও কাবাডি ও হ্যান্ডবল উভয় খেলায় বালক গ্রুপে সৈয়দপুর আল-ফারুক একাডেমী চ্যাম্পিয়ন হয়। আর ফুটবল বালিকা গ্রুপে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩ -২ গোলে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আর কাবাডি ও হ্যান্ডবল উভয় খেলায় বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। স্টেডিয়াম মাঠে চূড়ান্ত খেলা শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মোঃ আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বখতীয়ার কবির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কুল ও ও মাদরাসা ক্রীড়া সমিতি’র সহ-সম্পাদক ও সৈয়দপুর আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান শিক্ষক, শরীর চর্চা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সৈয়দপুরে খ্যাতিমান রেফারী মোঃ মকবুল হোসেন ফুটবল চূড়ান্ত খেলা পরিচালনা করেন। সহকারি রেফারী ছিলেন শরীর চর্চা শিক্ষক মোঃ হেলাল হোসেন ও আমিরুল ইসলাম।
গত ২৫ জুলাই সকালে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৪৬তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ