• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঝিনাইদহে রাস্তা পাকাকরণের দাবীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের নাটাবাড়িয়া গ্রামের কাঁচা রাস্তা পাকা করনের দাবীতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটাবাড়িয়া আদর্শ ক্লাবের আয়োজনে রোববার সকালে নাটাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁদা রাস্তার উপর মানববন্ধন করে। এময় বক্তব্য রাখেন নাটাবাড়ীয়া সরকার প্রিাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, নাটাবাড়ীয়া আদর্শ ক্লাবের সভাপতি জহুরুল বিশ্বাস, সাধারন সম্পাদক শামীম আহমেদ ও স্থানীয় সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বক্তারা বলেন ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বৃহত্তর অঞ্চলের এবং হরিণাকুন্ডু বৃহত্তর পূর্ব অংশের প্রতিদিনের প্রয়োজনীয়তা বহন করেচলেছে এই নাটাবাড়ীয় ও দারিয়াপুর রাস্তাটি।এই রাস্তা দিয়ে হলিধানী বাজারে যদি কোন কাঁচামাল, তরিতরকারী, মাছ, মাংস, শাক-সব্জি না আসতো তাহলে বাজারে সংকট পড়ে যায়। তাই মাননীয় প্রধান মন্ত্রীর নিকট হলিধানী বাজার অধিনস্থ নাটাবাড়ীয়া হতে দারিয়াপুর ব্রিজ পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ