রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্কাউটস্ ডে-ক্যাম্প-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। সোমবার হ্যালিপ্যাড উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৯টি মাদ্রাসার প্রায় ২০০০ কাব-স্কাউটস্ এবং কাব স্কাউটস্ শিক্ষকগণসহ সকল প্রতিষ্ঠানের প্রধানগণ এতে অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত ও স্কাউট প্রার্থনা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস্ কুড়িগ্রাম জেলা শাখা। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা স্কাউটস্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, উপজেলা স্কাউটস্-এর সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ মোল্লা, অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম (রানা), অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান প্রমূখ।